অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

February 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে একুশের ভোরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অফিস কার্যালয় থেকে ”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” কালজয়ী গানের মাধ্যমে প্রভাত ফেরির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদ, দীপ্ত নিউজ সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মঈনুল হক, শাহ মোহাম্মদ রাজুল আলী, চিনু রঞ্জন তালকুদার, এমবি নিউজ সম্পাদক ও প্রকাশক গিয়াস আহমেদ, এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাসরিন আক্তার প্রিয়া, শাহ মোঃ ফজলুর রহমান, রিপন আহমদ, আব্দুল মুকিত ইমরাজ, স্বাধীন বাংলা টিভি‘র খালেদ আহমদ, বাংলা টাইম এন্ড টিউন জেলা প্রতিনিধি কিবরিয়া আহমেদ, বিজয় শাহ, জাহেদুল ইসলাম পাপ্পু ও এনামুল হক আলমসহ নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com