মখলিছুর রহমান কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

February 22, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজে অমর একুশে ফেব্রুযারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানমালায় উদযাপন করা হয়েছে।

মহান ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে কলেজের শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গর্ভনিং বডির সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা পুষ্পমাল্য প্রদান করেন। বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ এম. এ. রহিম সিআইপি’র অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী মুজিবুর রহমান মুজিব কলেজের পক্ষ থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি সম্মান জানান।

এতে অংশগ্রণ করেন কলেজের শিক্ষক, শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অমর একুশের ভাষা শহীদের স্মরণে প্রভাত ফেরী ও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী ও সমাজসেবক  মুজিবুর রহমান মুজিব, অভিভাবক সদস্য কলেজ গভণিং বডি হুমায়ুন কবীর, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ফারুক আহমদসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

বক্তব্য রাখেন প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, প্রভাষক নিরুপম দাশ, প্রভাষক কাকলী ভট্টাচার্য,প্রভাাষক জাকির হোসেন, প্রভাষক সামছুল মিয়া ও প্রভাষক সুদীপ ভট্টাচার্য প্রমুখ।

উল্লেখ্য বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ এম এ রহিম (সি.আই.পি)র’ প্রতিষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলের এই কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফলের পাশাপাশি সাহিত্য,সংস্কৃতি চর্চা,খেলাধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে সবসময়ই সক্রিয় রয়েছে। ভালোফলালের ধারা অব্যাহত রেখে কলেজটি জেলা জুড়ে তার সুনাম অক্ষুন্ন রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com