ইসলামী ছাত্রসেনা জেলা শাখার মাতৃভাষা দিবস পালিত

February 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের স্মরণে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় সংগঠনের জেলা শাখার সভাপতি ছাত্রনেতা এস এম জায়েদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম আব্দুল হকের সঞ্চালনায় শাহ্ মোস্তফা (রহ.) সড়কস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী। প্রধান বক্তা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার মোরশেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান কামরুল, জাবির হোসাইন, আব্দুল হামিদ রনি, আফছার আহমদ, মামুন আহমদ, কাওছার আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com