সদর উপজেলার রাখায় নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ৭নং ওর্য়াডে রাখা ইউনাইটেড ক্লাবের আয়োজনে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের সিজন-২ এর মেগা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাখা গ্রামের সংলগ্ন মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব ও তরুণ সংগঠক রাহিম আহমদ এবং সৌদি প্রবাসী ফয়সল আহমদের উদ্যোগে ৮নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনালে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম আহমদসহ ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাহিম আহমদের সঞ্চালনায় ও আকছর আহমদের পরিচালনায় ফাইনাল খেলায় সিলেট স্ট্রাইকার্সকে ০-১ গোলে হারিয়ে জয়ী হয় মামা ভাগনা মির্জাপুর এফসি স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলকে ১ম পুরস্কার হিসেবে ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে মোঃ রুবেল উদ্দিনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি ট্রপি এবং রানার্সআপ দলকে ২য় পুরস্কার হিসেবে ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম আহমদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি ট্রপি প্রধান করা হয়।
এছাড়াও অতিথিবৃন্দদেরকে রাখা ইউনাইটেড ক্লাবের পক্ষে থেকে দেয়া হয় সম্মাননা স্মারক। নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডন প্রবাসী সালমান আহমদ, ফয়সল আহমদ, রাসেল আহমদ, শরীফ আহমদ, রকি আহমদ, সাহেল আহমদ ও মিটন বৈদ্য। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের সিজন-২ খেলার শুভ উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করে।



মন্তব্য করুন