সৈয়দ শাহ্ মোকারিম (রহ.) বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

February 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ চিরাচরিত প্রথানুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সৈয়দ শাহ্ মোকারিম (রহ.) ও তৎসংলগ্ন পাঁচপীরের মাজারে বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার শহরের ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন মাজার শরীফে মহান ওলির ভক্ত আশেকানের উপস্থিতিতে সকালে গিলাফ চড়ানো হয়।

৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী মাহবুবে এলাহী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) ঔরসজাত সন্তান হযরত সৈয়দ শাহ্ নসর (রহ.) এর অধস্তন সৈয়দ শাহ্ মোকারিম (রহ.) ও তৎসংলগ্ন পাঁচপীরের মাজারে ওরশ মোবারক উপলক্ষে অনুষ্ঠানমালার মধ্যে ছিলো গিলাফ ছড়ানো, মাজারের সাজসজ্জা, আলোকসজ্জাকরণ, কোরআন তেলাওয়াত, মিলাদ ও ওয়াজ মাহফিল, জিয়ারত, তবারুক বিতরণ, আতর গোলাপ ও সুগন্ধি ছিটানো, চান্দোয়া টাঙানো, সন্ধ্যায় চেরাগবাতি প্রজ্জ্বলন, সারা রাতব্যাপী জিকির আযকার এবং বাদ ফজর বিশেষ মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি করা হয়।

ওরশ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকান ও মুহিব্বানরা এসে জড়ো হন। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে রাতে ভক্ত আশেকানদের নিয়ে খানকাহ অনুষ্ঠিত হয় এবং ভক্ত-আশেকানদের আয়োজনে ভক্তিমূলক মুর্শিদী গান পরিবেশিত হয়। ভক্তিমূলক মুর্শিদী গান শুনতে আশপাশের এলাকা থেকে নানান বয়সী নারী-পুরুষ এসে ভীড় জমায়।

সৈয়দ শাহ্ মোকারিম (রহ.) ও তৎসংলগ্ন পাঁচপীরের মাজারে পবিত্র ওরশ মোবারকে উপস্থিত হয়ে ওরশ মোবারককে সফল ও স্বার্থক করার জন্য সকল ভক্ত-মুরিদান, আশেকান- মুহিব্বান ও মিডিয়াকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com