দিঘীর পাড় বাজার থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১

February 26, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ নূর মিয়া (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে তাকে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের দিঘীর পাড় বাজার এলাকা থেকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার পুলিশ উপপদির্শক (এসআই) মাহবুব আলম সঙ্গীয় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের দিঘীর পাড় বাজারের গরুর হাটের সামনে আটককৃত ব্যক্তির দোকান তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে হলুদ রংয়ের ৫৪ প্যাকেটে মোট ২৭ হাজার শলাকা আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করে পুলিশ।

জব্দকৃত বিড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত নূর মিয়া সদর উপজেলার আদুপাশা গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে। এ ঘটনায় আটককৃত নূর মিয়ার বিরুদ্ধে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com