মোঃ মাসুদ ফাউন্ডেশনের মাসিক খাদ্য সামগ্রী অনুদান ও শিক্ষার্থীদের ভর্তি ফি এর টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার॥ আর্তমানবতার সেবায় নিয়োজিত মোঃ মাসুদ ফাউন্ডেশনের ১৬তম নিয়মিত মাসিক খাদ্য সামগ্রী অনুদান, চারটি বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি বাবদ নগদ অনুদান, ঘর নির্মাণে নগদ অনুদান এবং উপস্থিত সবার মাঝে রাফেল ড্র করে ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
বুধবার ১ মার্চ সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বড়কাপনস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।
ফাউন্ডেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক তুহিন আহমদ এবং কোষাধ্যক্ষ কবি স’লিপক এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মসুদ আহমদ, সাইফুর রহমান বাবুল, কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া, নাট্যকার খালেদ চৌধুরী, কাউন্সিলর জিমি আক্তার, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংবাদিক এস এম উমেদ আলী, সাংবাদিক মু. ইমাদ উদ দীন, সমাজসেবক তোয়েল আহমদ এবং চারটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কাউন্সিলর মোঃ মাসুদ এর সভাপতিত্বে ১৬তম কিস্তি বিতরণ সফল ভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রুমান, নির্বাহী সদস্য সায়েদ আহমদ, মোজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নিয়মিত মাসিক অনুদানের খাদ্য ৬৮ জন গরীব, অসহায়, প্রতিবন্ধী, এতিম ও অসচ্ছল পরিবার, ২টি প্রাইমারি এবং ২টি হাইস্কুলের ৩১ জন দরিদ্র শিক্ষার্থী এবং একজন দরিদ্র ঘর নির্মাণকারীর হাতে তুলে দেয়া হয়।



মন্তব্য করুন