পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন

March 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ মার্চ জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান।

আমন্ত্রিত অতিথিরা শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। টুর্নামেন্টে জেলার ৭ উপজেলা ও একটি পৌরসভা মিলে মোট ৮টি দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় উদ্বোধনী ম্যাচে কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলা মুখোমুখি হয় এবং কুলাউড়া উপজেলা জয়লাভ করে। দিনের পরবর্তী ম্যাচে কমলগঞ্জ ও রাজনগর উপজেলা মুখোমুখি হয়। প্রতিদিন সকাল ৯ টায় এবং দুপুর ১ টায় দুটি খেলা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই খেলার মাঠের প্রাণ ফেরানো। তরুণ ও যুব সমাজকে মাদকের ছোঁবল থেকে রক্ষায় তাদেরকে খেলামুখী করা। খেলার প্রতি তাদেরকে অনুপ্রাণিত করা। ৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com