মোঃ আব্দুল জলিল (দোনা মিয়া) এর জানাজা সম্পন্ন

March 2, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন নিবাসী একতা সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল জলিল (দোনা মিয়া) আজ ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোয়া ২টায় জানাজা নামাজ শেষে বিদ্যালয় সংলগ্ন বড়কাপন পাঞ্জেগানা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোঃ মাসুদ ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ। তিনি মরহুম মোঃ আব্দুল জলিল (দোনা মিয়া) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়াও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, কাউন্সিলর জিমি আক্তার, একতা সমাজকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সংগঠনের আহবায়ক কবি স’লিপক, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের সহ-সভাপতি কেএএম জহির হোসেন মনসুর, সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজারের ম্যানেজার মাহমুদুর রহমান রাজিব, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক তুহিন আহমদ, আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের শিক্ষক হাফিজ আব্দুল মুকিত, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, সিনিয়র সদস্য সাকেরা বেগম, সদস্য মাল্যশ্রী তামান্না প্রমুখ।

একতা সমাজকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক বলেন, দোনা ভাই অত্যান্ত বিনয়ী এবং নম্রভদ্র পরহেজগার আল্লাহ্ ওয়ালা মানুষ ছিলেন। মানুষের সাথে অত্যন্ত সুন্দর চলাফেরা ছিলো উনার। বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন তিনি। মহান আল্লাহ্ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন এবং পরিবার পরিজনদের সবর করার তৌফিক দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com