বড়কাপন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

March 2, 2023,

স্টাফ রিপোর্টার॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক বিদ্যালয় বহির্ভূত শিশুদের নিয়ে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডে চালু হওয়া বড়কাপন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর পাঠ্যপুস্তক বিতরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২ মার্চ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন প্রোগ্রাম সুপারভাইজার শংকর বৈদ্য।

বিদ্যালয় শিক্ষক সায়েরা বেগম ইতি’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির শিক্ষানুরাগী সদস্য জাকেরা বেগম, ছড়াশিল্পী মিনারা আজমী, ক্বারী তাহির মিয়া তালুকদার, মোঃ মসুদ মিয়া, তাহেরা বেগম, খালেদা আক্তার, সাদিয়া জান্নাত নিছা, অভিবাবক মোঃ আলম, জিবন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com