মৌলভীবাজারে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত

March 2, 2023,

স্টাফ রিপোর্টার॥ “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন মৌলভীবাজার ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে পঞ্চম জাতীয় ভোটার দিবস ২০২৩পালিত হয়েছে।

বৃহস্পতিবার ২ মার্চ মৌলভীবাজারে দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ভোট হলো উৎসবের জায়গা , সামনের নির্বাচন গুলো যাতে অবাধ-সুষ্ঠ ুহয় তার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গনতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য্য হলো ভোট ব্যবস্থা, আর তাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবাইকে যে যার জায়গা থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দীন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: জামাল উদ্দীন প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ আলমগীর হেসেন। এছাড়াও সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: আবদুল খালিক সহ অন্যন্যরা। অনুষ্ঠানে শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ আলমগীর হেসেন ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চুড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেন তিনি বলেন, চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

উল্লেখ্য বাংলাদেশে গণতন্ত্রের পদ যাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয় সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরর্বীতে ২০১৯ সাল থেকে দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com