মৌলভীবাজারে প্রতিদিনের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

March 6, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলার গণমানুষের আকাঙ্খিত পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ মার্চ বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ও নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খানের সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মশাহিদ আহমদ, জোসেফ আলী চৌধুরী, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক বঙ্গজননী পত্রিকা প্রতিনিধি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী।

এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি তাওহিদ ইসলাম, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি শাহ মোহাম্মদ রাজুল আলী, জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার বার্তা সম্পাদক বিকাশ দাশ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা প্রতিনিধি নাসরিন আক্তার প্রিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম ফজলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com