বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ মার্চ সকাল ১১টায় বিদ্যালয় ক্লাসরুমে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি তুহিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আরা চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মৌলভীবাজার সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাজিব মিয়া।
মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হারিছ আল কাদরী, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুর রকিব, বিদ্যালয়ের দাতা সদস্য মোর্শেদ জুয়েল, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দা প্রিয়া অভিভাবক কমিটির সদস্য তামান্না আক্তার রাহেনা, মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম।



মন্তব্য করুন