আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

March 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরশন’ এ শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার ৮ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর আয়োজনে ও জেলা পলিসি ফোরাম, মৌলভীবাজার লেডিস ক্লাব সহ নারী সংগঠনের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা ও দুস্থ ও গরীব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সকাল ১০টায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার নেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য মহিলা বিষয়ক অধিদফতর মৌলভীবাজারের উপ-পরিচালক শায়েদা আকতার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), প্রভাংশু সোম মহান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  আব্দুর হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহিনা আকতার, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার উপ-পরিচালক মল্লিকা দে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফ উদ্দিন,জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমান, জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব সহ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, লেডিস ক্লাবের সদস্যরা, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com