আগামী ১৩ মার্চ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ মৌলঃ ০৩৮) -এর অভিষেক আগামী সোমবার ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনোর সংসদ সদস্য নেছার আহমদ।
সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে অনুষ্ঠেয় অভিষেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোঃ ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ।
এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাবসহ জেলার অপরাপর সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল বলেন, অভিষেক সর্বাত্মাক সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গৃহীত কর্মসূচি অবশ্যই সফল হবে।
তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থাকলেও মৌলভীবাজার জেলার সাংবাদিকরা একেঅন্যের প্রতি আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আশা করবো সবক’টি সাংবাদিক সংগঠন আমাদের অভিষেক অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করবে।
১৩ মার্চ (সোমবার) সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যবৃন্দ এবং জেলার সকল সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পুনঃপুনঃ অনুরোধও জানান তিনি।



মন্তব্য করুন