মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

March 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার ৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি শাহ মোস্তফা সড়ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শমসেরনগর সড়কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলিম হোসেন মিরু, সিরাজুল ইসলাম পিরুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, সদস্য সচিব আব্দুল জাহেদ প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র গ্রেফতারের প্রতিবাদ করে তার মুক্তি দাবি করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com