মৌলভীবাজারে অসহায় ও দুঃস্থ শিশু কিশোরদের মাঝে পোষাক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার হতদরিদ্র অসহায় ও দুঃস্থ শিশু কিশোরদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১০ মার্চ দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে শিশু কিশোরদের মাঝে পোষাক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহীদ আহসান।
আব্দা বহমুখী যুব সংঘ (আবয়ুস) এর আয়োজনে, জেলা পলিসি ফেপরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং আব্দা বহমুখী যুব সংঘ (আবয়ুস) এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহিনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মহসিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মতর্কা মোহাম্মদ ছাদু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজেদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোজিনা আক্তার, ইমন মিয়া, পরিতোষ দেব প্রমুখ। উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ডসের উপ-সহকারি পরিচালক নিয়াদ আহমদ, ষ্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার শতাধিক শিশু কিশোর দুঃস্থ অসহায় মানুষের মাঝে পোষাক বিতরণ করা হয়।



মন্তব্য করুন