লামা জগন্নাথপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক জন গ্রেফতার

March 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় অভিযুক্ত হান্নান মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার গণনাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ১০ মার্চ দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্ত ধর্ষক হান্নান মিয়া গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশুকে তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ৯ মার্চ ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ হারুরুর রশিদ জানান, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com