মৌলভীবাজারে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩ দফা দাবিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন

March 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরকে কৃষি প্রজেক্টের আওতায় এনে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩ দফা দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি।

সোমবার ১৩ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে রাজন আবদিনের সঞ্চালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ময়নুর রহমান মগনু, বাপার মৌলভীবাজার সমন্বয়ক আ.স.ম ছালেহ সোহেল, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, ছাত্র নেতা বিশ্বজিৎ নন্দি, হোসাইন আহমদ, ফরিদ আহমদ, আলমগীর হোসেন, রিয়াজ উদ্দিন, কৃষক এলাইছ মিয়া, কৃষক সোনা মিয়া ও বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকসহ অন্যরা।

দাবিগুলো হলো ফানাই নদীর চালিয়া এলাকায় স্লুইস গেট স্থাপন, নদী ও কাল খনন এবং বিলগুলোতে ইজারাদ কর্তৃক সেচ দিয়ে মাছ আহরণ বন্ধ করা। বক্তারা বলেন, বর্তমানে হাওরে পানির অভাবে কৃষকরা বোরো ধান উৎপাদন করতে পারছেনা, তাদের জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পরিকল্পনা মাফিক পানির ব্যবস্থা করলে হাওরে প্রচুর পরিমানে বোরো ধান উৎপাদন হবে। যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com