মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত

March 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ চায়ের দেশ মৌলভীবাজারের প্রতিটি শিক্ষার্থীকে সামাজিকভাবে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের এক অনন্য প্রচেষ্টার নাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সার্বিক দিকনির্দেশনায় ১২ মার্চ নব্য প্রতিষ্ঠিত “কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণিল “শিক্ষা সফর” যার আকর্ষণীয় অংশ ছিল শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট চা জাদুঘর এবং বন্যপ্রাণী সেবাশ্রমে সফর। শিক্ষণীয় এই শিক্ষা সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বর্ণালী পাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com