ডাকাতি ঘটনায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
March 14, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধষ ডাকাত ফখরুল ওরফে ফহরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার ১৩ মার্চ রাতে থানার সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) রায়হান আহমেদ ও সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ফখরুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফখরুল মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ আদেশ দেন।



মন্তব্য করুন