মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ মার্চ সকালে মৌলভীবাজার পৌরসভার হলরুমে মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে ও এ কে আলকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারর্থী পাল।
এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশী ইকবাল আহমদ, মৌলভী সৈয়দ কুদরত উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, শেখ মাহমুদুর রহমানসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ও সংগঠনের সকল সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন দায়িত্বে ছিলেন সৈয়দ মমসাদ আহমদ, শেখ মারুফ আহমদ, সৈয়দ ময়নুল হক রবিন, জুবায়ের রুমী, কপিল দেব, পায়েল আহমদ, বিকাশ দাস প্রমুখ।



মন্তব্য করুন