৩ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত ছায়েদ গ্রেফতার

March 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধষ শাহেদ অরফে ছায়েদ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৫ মার্চ ভোর ৫টায় মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বশির আহমেদ, সকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) সাকির আহমেদসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে ডাকাতি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহেদ অরফে ছায়েদকে গ্রেফতার করেন।

ডাকাত ছায়েদ মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজের ছেলে। গ্রেফতারকৃত ছায়েদ ডাকাত ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

বুধবার সকালে ছায়েদ ডাকাতের বিরুদ্ধে সদর থানায় আইনি প্রক্রিয়া শেষে জেলা আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com