জেলা সদরে ক্ষুদ্র নৃৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

March 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার ১৫ মার্চ বিকেলে জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান। বাইসাইকেল পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com