মৌলভীবাজারে জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
March 18, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার ১৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমদ।



মন্তব্য করুন