মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন (ভিডিওসহ)

March 21, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ৩ তলা বিশিষ্ট প্রস্তাবিত দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২১ মার্চ প্রধান অতিথি হিসেবে নতুন ভবনর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা গভর্ণিংবডির সহ-সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান তরফদার এর সভাপতিত্বে ইংরেজি প্রভাষক আছাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম।

সংসদ সদস্য নেছার আহমদ বলেন, সর্বপ্রথম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি ঘোষণা করা হয়েছিল এবং সেটা ধাপে ধাপে প্রতি বৎসর বাস্তবায়িত হচ্ছে। আজকে বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকেও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। মাদরাসায় লেখাপড়া করার পরে যাতে জেনারেল লাইনে লেখাপড়া করে চাকরি পায়, সেই ধারায় মাদরাসা ব্যবস্থা রয়েছে।

ভিত্তিপ্রস্তর ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, গভর্নিংবডি সদস্য সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, খায়রুজ্জামান শ্যামল, শেখ মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুর রকিব চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সাবেক গভর্নিংবডি সদস্য সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, মাওলানা সৈয়দ করম আলী, সৈয়দ হেলাল আহমদ, সাবেক অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, সমাজসেবক আলহাজ্ব এখলাছুর রহমান, সাবেক শিক্ষক প্রতিনিধি কায়ছর বখ্স, মাদরাসার সহকারী অধ্যাপক বদরুল হোসেন, মোঃ শাহজালাল, মাওলানা মোঃ আরমান আলী, মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা মুহিবুর রহমান, প্রভাষক মোঃ নুরুল ইসলাম, মাওলানা মোঃ নুরুল হক, সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মাওলানা আব্দুল জব্বার, ইবতেদায়ী মৌলভী মাওলানা ওহিদুজ্জামান আহমদ, সহকারী শিক্ষক আবুল কাশেম, পশ্চিমবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিয শিহাব উদ্দিন প্রমুখ।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com