রাজনগরের ১৪১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার আরব আমিরাতের রেমিটেন্সযুদ্ধারা প্রবাসে আত্মপ্রকাশ করেছে রাজনগরের শিক্ষা সংস্কৃতি ও পিছিয়ে পড়া জনগৌষ্ঠিকে এগিয়ে নিতে “রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত” এই সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় রাজনগরের ৮ ইউনিয়ন থেকে ৮ জন প্রতিনিধির সমন্বয়ে ২০ মার্চ রাজনগর জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনগর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও কিছু উৎসাহভাতা প্রদান করা হয়।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় দুইবারের নির্বাচিত চেয়াম্যান নকুল চন্দ দাশের সভাপতিত্বে সাপ্তাহিক মনুকূলের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় ও রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিনিধি দলের সদস্য সুরুক আহমদ, অঞ্জন দেব ও জুয়েল আহমেদ। কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কাজ শুরু করেন শিক্ষার্থীদের মধ্যে এস. এফ আশিফ মাহমুদ, গীতাপাঠ করেন সুষ্মিতা পাল মৌসুমী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন খলাগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান রিয়া, রাজনগর আইডিয়েলের শিক্ষার্থী আবিদ খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এই সংগঠনের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে রাজনগর প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বলেন আমরা প্রবাস থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ করেছি রাজনগরের পিছিয়ে পড়া জনগুষ্টির জন্য কাজ করব বলে।
প্রথম আমরা রাজনগরের শিক্ষা নিয়ে শুরু করলাম। অভিভাবক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষিকা নাজমুন নাহার, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজনগরের সভাপতি আউয়াল কালাম বেগ, প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা আব্দুল ওয়াদুদ, আইডিয়েলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অথিতিদের ক্রেস্ট তোলে দেন সংগঠনের প্রতিনিধি কবি অসিত দেব, রেজাউল করিম সোহেল, সুরুজ আহমেদ, শিক্ষক সোলেমান হোসেন প্রমুখ।
আরব আমিরাতের সংগঠন “রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত নামে এই সংগঠনের যাত্রাশুরু করেন রেমিটেন্স যুদ্ধারা ৬ মার্চ ২০২২ সালে। দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ পারভেজ রইছ, সভাপতি মোয়াজ্জিম আহমদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী অন্যন্যে সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ লিটন, মোহাম্মদ আব্দুল হাকিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিকসন মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। বর্তমানে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে এবং সাধারণ সদস্য রয়েছে ৮১ জন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না, জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে হলে শুধু এস.এস.সিতে জিপিয়ে-৫ পেলে চলবে না। এটা শিক্ষার প্রথম ধাপ সামনে আরো বড় বড় ধাপ রয়েছে সেগুলোতে আরো ভাল রেজাল্ট করতে হবে। তোমরা আমাদের আগামীর লাল সূর্য। এ দেশকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। দেশ ও জাতিকে উন্নতির শেখড়ে নিয়ে যেতে হবে। তোমরা আমাদের অহংকার, আমাদের গর্ব।



মন্তব্য করুন