আর ঘর ভাড়া দিতে হবে না, নতুন ঘরেই রোজা রাখবো

স্টাফ রিপোর্টার॥ নতুন ঘরেই এবারের রোজা শুরু করবো। ঘরদাতার জন্য রোজার প্রথম থেকেই দোয়া করবো। অবাক হচ্ছি। আর ঘর ভাড়া দিতে হবে না। ঘরের মালিক হবো। বিষয়টা কল্পনার মতো। আগামীকাল নতুন ঘরে উঠবো।” -এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার পেতে যাওয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রমজান আলী।
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২ শতক জমি ও গৃহ প্রদান কার্যক্রম বুধবার ২২ মার্চ ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ কার্যক্রম এর আওতায় দেশব্যাপী প্রায় ৩৯৩৬৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তন্মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় মোট ৩৬৩৮ টি গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪ টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০ টি সহ মোট ১০০৪ টি গৃহ বুধবার উদ্বোধন করা হয়। উদ্বোধনযোগ্য মোট ১০০৪ টি গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৭ টি, রাজনগর উপজেলায় ১৫৪ টি, কুলাউড়া উপজেলায় ৬৪ টি, জুড়ী উপজেলায় ১৬২ টি, বড়লেখা উপজেলায় ১০৯ টি, কমলগঞ্জ উপজেলায় ২০০ টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮ টি গৃহ রয়েছে।
রাজনগর উপজেলায় সর্বশেষ তালিকা অনুযায়ী মোট ৩৬৩ জন গৃহহীন ছিল। এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন, ৩য় পর্যায়ে ৫৯ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হ। অবশিষ্ট ৯ জন কে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী রাজনগর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে মর্মে পত্র পাওয়া গেছে।



মন্তব্য করুন