মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক আর নেই, জানাজা ২৪ মার্চ শুক্রবার

March 23, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মৌলভীবাজার রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল খালিক (৭৫) বুধবার ২২ মার্চ ভোরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ২ কন্যা সহ  অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমে জানাজা ২৪ মার্চ শুক্রবার বাদ জুম্মা হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ গ্রামের বাড়ি চাদনিঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, পাতাকঁড়ি পরিবার, মৌলভীবাজার রড সিমেন্ট ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com