বদর দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

April 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক পবিত্র বদর দিবস উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ এপ্রিল ১৭ রামাদ্বান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শহরের দিল্লী রেস্টুরেন্ট হলরুমে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি এম ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফতি ফারুক আহমেদ, ইসমামিক ফ্রন্ট নেতা মাওলানা নূরুল ইসলাম জিহাদী, সদর উপজেলা শাখা সভাপতি শেখ শফিকুল হাসান রেজভী, সাধারণ সম্পাদক হাফিজ এমএ মান্নান, মৌলভীবাজার পৌর শাখা সভাপতি মোঃ সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার মোরশেদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখা অর্থ সম্পাদক তানভীর হাসান, জেলা নেতা মোঃ সিরাজুল ইসলাম, মাস্টার মোঃ ফয়সল আহমদ কয়েছ চৌধুরী, ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা সভাপতি এসএম জায়েদ রেজা, সাধারণ সম্পাদক এম আব্দুল হক।

জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক এম আব্দুল হকের পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলামের নাতে রাসূল এবং সমবেত কন্ঠে সেনা সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com