পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিভিন্ন এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ২ সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৭ এপ্রিল থেকে শনিাবার ৮ এপ্রিল রাত পর্যন্ত এসব অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শহরের বনশ্রী আবাসিক এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ রুবেল আহমদ, সদর উপজেলার পশ্চিম সম্পাসী গ্রামের মৃত সুজন মিয়ার মেয়ে লাইলী বেগম, সাবিয়া গ্রামের রাব্বান মিয়ার ছেলে নাজমুল মিয়া প্রকাশ নাজমুল, দুঘর গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে মোখলিছ মিয়া, বিন্নিগ্রামের মৃত দিলদার মিয়ার ছেলে বজলু মিয়া, বেকামুড়া গ্রামের মৃত মজিদ খানের ছেলে সুজন খান, ভুজবল গ্রামের মৃত ছাওমান দেবনাথ ছেলে ইরেশ দেবনাথ।
পুলিশ জানায়, তারা সবাই জিআর সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও সিআর সাজাপ্রপ্ত পলাতক আসামি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন