এতিমদের সম্মানে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

April 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতিপরিষদের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল রোববার মৌলভীবাজার শহরতলী এতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ড.আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি মো: বদরুল আলম, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু.ইমাদ উদ দীন।

সম্মানিত অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর সভাপতি সমাজসেবক আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক,সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জামেয়া দ্বীনিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com