আল্লামা মামুনুল হককে নিঃশর্তে মুক্তি দিন : শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান কাসেমী

April 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৯ এপ্রিল স্থানীয় খানদানী রেষ্টুরেন্টে সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদের পরিচালনায় তাক্বওয়া অর্জনে পবিত্র রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন,  পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, যুব মজলিস জেলা শাখার সহ-সভাপতি হুসাইন আহমদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম তালহা বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী হাবিবুর রহমান কাসেমী বলেন আল্লামা মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ, শিক্ষাবীদ, বরেণ্য শায়খুল হাদিস। দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার।

দীর্ঘ দুই বছর যাবৎ তাকে সম্পূণ্য বেআইনিভাবে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। তাই রমজানের মধ্যেই আমাদের দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এখলাসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুকিদ, প্রচার সম্পাদক মাওলানা ফয়জুদ্দীন আহমদ, কাগাবলা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন রুবেল, সাধারণ সম্পাদক মাওলানা মহসীন আহমেদ আজাদ, সদস্য রাজু আহমেদ আব্দুল মুমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com