ডিবির অভিযানে সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

April 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকার একটি টিলার উপরে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,  সুফিয়ান মিয়া (৪৫), সুলেমান (৪৫) আনু মিয়া (৫০)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১ হাজার ৬৫০ জব্দ করে ডিবি। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com