ইউনুছ মিয়া সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত

April 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ সিলেট রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টে কর্মরত মোঃ ইউনুছ মিয়া।

মঙ্গলবার ১১ এপ্রিল সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা ইউনুছ মিয়ার হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন ।

পুরস্কার ও সম্মাননা পত্র বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ সিলেট রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com