বাংলাদেশ বাউল সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

April 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ এপ্রিল মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা পার্টি সেন্টারে জেলা সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধম সুহেলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জেলা উপদেষ্টা বদরুল আলম চৌধুরী, উপদেষ্টা ফকির মিজান, উপদেষ্টা সোহেল চৌধুরী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) এর সদস্য কবি স’লিপক, সহ-সভাপতি বাউল মোস্তফা, সহ-সভাপতি কিশোর দুলাল, সদর উপজেলা সভাপতি শাহ আছদ আলী, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, রাজনগর উপজেলা সভাপতি বাউল আশিক সরকার, সহ-সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক জালালী পারভেজ প্রমুখ।

এসময় বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা, সদর উপজেলা এবং রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com