বায়ুদূষণ বিরোধী অভিযান  : ৫ ইটভাটা হতে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে

April 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে বুধবার ১২ এপ্রিল ১১ টি যানবাহনকে ১৮ হাজার টাকা ও ৫ টি ইটভাটা হতে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মোহছীনা আক্তার বানু’র নেতৃত্বে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বাযয়দূষণের জন্য ১১ টি গাড়ি থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃতে বরিশালের বানারীপাড়ায় অবৈধ ৫ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটা ভেঙ্গে ফেলা হয় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বায়ুদূষণ বিরোধী দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com