বড়লেখায় নিসচা’র ঈদ পূণর্মিলনী ও অভিষেক

July 9, 2023,

আব্দুর রব॥ জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ২০২৩, ২০২৪ ও ২০২৫ (আংশিক) সালের ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির ঈদ পূণর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান শনিবার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নিরাপদ সড়ক চাই’র আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া।

নিসচা’র বড়লেখা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপনের সভাপতিত্বে খালেদ আহমদ ও সিরাজুল ইসলাম শিরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদর উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, সমাজসেবক সাহাব উদ্দিন, নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, নিসচা’র বড়লেখা সহসভাপতি আব্দুল আজিজ, মার্জানুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com