৪র্থ বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হারুনূর রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্টার॥ পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর মডেল থানার মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
একই মানদন্ডে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মোঃ ইমতিয়াজ সরকার এবং একই থানার এএসআই মোঃ মাহবুবুল আলম।
সোমবার ৭ আগষ্ট পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগনের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।




মন্তব্য করুন