কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

October 10, 2023,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় উপজেলার ব্রাহ্মণবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও বেকারীতে বাজার মনিটারিং সচেতনতামূলক কার্যক্রমে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 মঙ্গলবার ১০ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এ জরিমানা করেন।

মো: শফিকুল ইসলাম জানান, কুলাউড়া থানা পুলিশের মঙ্গলবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও বেকারীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সচেতনতামূলক কার্যক্রমে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত নিউ ডায়মন্ড বেকারীকে ১৫ হাজার টাকা, এস আর ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com