কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

October 11, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই সুজন তালুকদারসহ পুলিশের একটি টিম উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আশুক মিয়া (৫০) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ২৯পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত আশুক উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের সৈয়দ উল্লাহর পুত্র।

অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আশুকের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com