কুলাউড়ায় ২ কেজি গাঁজাসহ ২জন আটক
October 13, 2023,

সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ চন্দন গৌড় প্রকাশ দাদুয়া (২৭) এবং রামলাল মালা (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সহ থানা পুলিশের একটি দল ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার টু হিঙ্গাজিয়া চা বাগান রোডের জনৈক মোস্তাক আহমেদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে দু’টি হলুদ রঙের পলিথিনের ভেতর থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।



মন্তব্য করুন