মৌলভীবাজারে অজ্ঞান পার্টির ৫ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

October 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ গ্রেফতার করেছে। রোববার ১৫ অক্টোবর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-ইব্রাহিম মিয়া (৫৯), মোঃ শাহাব উদ্দিন (৩৪), মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), শরীফ মিয়া (২৩),  জুবায়ের মিয়া (২৮)। র‌্যাব-৯ মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২৫ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার জেলার বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন ছাবিয়া বেগম। অজ্ঞান পার্টির সদস্যরা নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩ হাজার টাকা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাবিয়া বেগমের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে বড়লেখা থানায় ৩/৪ জনকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১০/১৪০।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল রোববার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com