বড়লেখায় পুলিশ অ্যাসল্ট মামলায় সন্ধিগ্ধ আসামী বিএনপি নেতা গ্রেফতার
December 27, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা ফয়জুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার ২৭ ডিসেম্বর ভোররাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে বিএনপি নেতা ফয়জুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার দোহালিয়া গ্রামের মৃত সফর আলীর ছেলে এবং সাবেক এলডিপি নেতা রেদওয়ানুর রহমানের পিতা ।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বড়লেখায় থানায় ২৯ অক্টোবরের একটি পুলিশ অ্যাসল্ট মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে ফয়জুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তার বিরুদ্ধে পুলিশের কাছে সরকার বিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত থাকার তথ্য রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন