নির্বাচন বর্জনের আহ্বানে মৌলভীবাজারে বাসদের লিফলেট বিলি

December 28, 2023,

স্টাফ রিপোর্টার॥ ভাগবাটোয়ারা ও প্রহসনের একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জনের আহ্বানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ লিফলেট বিলি করেছে।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার শহরের টিসি মার্কেট এলাকায় লিফলেট বিলি করেন দলের নেতাকর্মীরা। নির্বাচন বর্জনের পাশাপাশি বাসদের লিফলেটে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করা, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়া এবং সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কারের দাবি রয়েছে। লিফলেট বিতরণের সময় দ্বাদশ জাতীয় নির্বাচনকে নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন উল্লেখ করে এই নির্বাচন বর্জনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান রাখেন বাসদের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com