বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায়, যা অর্জন আপনাদের, ব্যর্থতা আমাদের- পুলিশ সুপার 

December 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেছেন, জেলা জুড়ে আমাদের (পুলিশের) যা অর্জন তা আপনাদের জন্য। এতে যে সকল ব্যর্থতা রয়েছে সব আমাদের (পুলিশের)।

তিনি বলেন, প্রতি ৪ হাজার মানুষের জন্য মাত্র ১ জন পুলিশের দেখভালের দ্বায়িত্বে পড়ে। ওই ৪ হাজার মানুষ যদি একজন পুলিশকে সহযোগীতা না করেন তবে কোনভাবেই সমাজের উপকার করা সম্ভব নয়।

শুক্রবার ২৯ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর মডেল থানা আয়োজিত অপরাধ দমনে মৌলভীবাজারে ভিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। পুলিশ সুপার বলেন, রাতের আধারে কোথায় মাধকসহ গরু ছিনতাই হয়, সেটি আপনারা স্থানীয়রা ভালো করেই জানেন, আমাদের খবর দেবেন। পুলিশ সুপার বলেন, গরু চুরি কিংবা যেকোন সেবার কাজে থানায় এলে যদি পুলিশ সহযোগীতা না করে, আমায় বলবেন, আমি ব্যবস্থা নেবো। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, এডভোকেট শান্তিপদ ঘোষ প্রমূখ। উপস্থিত ছিলেন, একাটুনা ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান, সুজিত চন্দ্র দাশ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com