নাজিরবাদ ইউনিয়ন গোবিন্দপুর বাজার জিল্লুর রহমানের জনসভায় মানুষের ঢল

December 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরবাদ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে মৌলভীবাজার-৩ আসনের নৌকা প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় হাজারো মানুষের ঢল নামে।
শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
এসময় তিনি বলেন, নাজিরাবাদ ইউনিয়নের কৃষি আবাদ বৃদ্ধির জন্য অন্ধ মনু নদী খনন করা প্রয়োজন, সিপির কারখানার পরিবেশ দূষণ বন্ধ করতে হবে, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয় ও আটঘর উচ্চ বিদ্যালয়ে আধুনিক ভবন নির্মাণ করবো। এই ইউনিয়নের সকল ভাঙা রাস্তা পাকাকরণ হবে। গোবিন্দপুর বাজারে একটি দুইতালা বাজার ভবন নির্মাণ করা হবে। এছাড়া এই ইউনিয়ন নিয়ে আমার টিম কাজ করছে, কোথায় কি লাগবে আমরা দেখবো।
সভায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, নাজিরবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জহির মিয়া, সাধারণ সম্পাদক শাহ আব্দুল কাইয়ূম (শিশু) প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com