বড়লেখায় জনতা ব্যাংকের উদ্যোগে ৬শ’ শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

December 31, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর উদ্যোগে রোববার দুপুরে হতদরিদ্র ৬শ’ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কম্বল বিতরণের সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যকস্থাপক পিযুষ কান্তি দাসের সভাপতিত্বে ও দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দাস শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি শিক্ষক রনজিত কুমার দাস, সাবেক শিক্ষক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. জিয়াউর রহমান, মো. মহসিন মজুমদার, চম্পক কিশোর রায়, দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান, সমাজসেবক ও যুবলীগ নেতা মহিউদ্দিন আহমদ আদনান, অলিদ আহমদ সেলিম, নাজিম উদ্দিন, সোহেল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com