মৌলভীবাজারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জন

স্টাফ রিপোর্টার॥ গণতন্ত্র ও আইনের শাসন পূন:প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ থেকে ৭ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত সকল আদালত বর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার দ্বিতীয় দিন মঙ্গলবার ২ জানুয়ারী আদালত বর্জন করেছেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এড. বকসী জুবায়ের আহমদ দ্বয়ের নেতৃত্বে চিফ জুডিশিয়াল আদলতের মূল গেইটে আদালত বর্জন করে অবস্থান নেন আইনজীবীরা।
প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি এড. মামুনুর রশীদ, সাধারন সম্পাদক এড. বকসী জুবায়ের আহমদ, সিনিয়র সহ-সভাপতি এড. গোবিন্দ মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক এড. মোঃ বিল্লাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. সালেহ আহমেদ রিপন, সদস্য সিনিয়র এড. দেলোয়ার হোসেন, এড. তোফাজ্জল হোসেন টিটু, এড. আব্দুল আহাদ, এড. আব্দুস সালাম, এড. সাকির আহমেদ, আদনান, জালাল আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন