মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের মায়ের মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পান্না দত্তের মমতাময়ী মাতা বিভা রানী দত্ত মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর ।
রোববার ৭ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটের সময় মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগ ছিলেন। সোমবার দূপুরে সৈয়াপুরস্থ শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি এক ছলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম সহ অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। তারা তার মায়ের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



মন্তব্য করুন